সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ বিএনপিতে আলোচনায় মহিউদ্দিনের প্রত্যাবর্তন শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মুন্সীগঞ্জের টেঙ্গরে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে প্রথম হিন্দু বিবাহবিষয়ক পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালু নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি প্রক্রিয়ার তথ্য মিলবে এক ঠিকানায় শিলইয়ে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী সাঈদ বেপারী মুন্সীগঞ্জে স্বাস্থ্য সহকারীর ৬৮ শতাংশ পদ শূন্য, ব্যাহত জনস্বাস্থ্যসেবা টঙ্গিবাড়ী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান রবিউল আলম ব্যাপারী শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত কারখানার সামনে যুবককে কুপিয়ে জখম, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ; গ্রেপ্তার ২
শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এতে প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেন।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শ্রীনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে পুনরায় ছনবাড়ী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মিছিল ও সমাবেশে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সিরাজ পাঠান, সাধারণ সম্পাদক ভিপি শাহরিয়ার, যুগ্ম সম্পাদক মহসিন খান বাবু, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল শেখ, লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব পাভেল মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার, মিরকাদিম পৌর যুবদলের আহ্বায়ক তানজিল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সোহাগ আহমেদ, শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, প্রিন্স নাদিম, সদস্য রাজু আহমেদ, মুন্সীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব রায়হান কবিরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া যুবদল নেতা লোকমান হোসেন, ইকবাল হোসেন, বাবুল আহমেদ, হুমায়ুন আহমেদ, মো. শাহজাহান, মাসুদ মোল্লা ও হাসান আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আসা নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে নেতাকর্মীরা দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 

Facebook Comments Box





  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!