নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার বাসিন্দা মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং জাহাঙ্গীর আলমের ছেলে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তাঁদের দুজনের বাড়ি একই এলাকার ১২৫/১ নম্বর বাড়িতে।
প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে করে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।