মুন্সীগঞ্জের সিপাহী পাড়ার প্রাণকেন্দ্রে, নুর সুপার শপের ৩য় তলায় অবস্থিত “র কেনবাস রেস্টুরেন্ট” এখন পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয় জনদের নিয়ে সময় কাটানোর এক অনন্য ঠিকানা।
এখানে মাত্র ১৯৯ টাকা থেকে শুরু করে ১৬৯৯ টাকা পর্যন্ত দামের মধ্যে পাওয়া যাবে নানা রকম দেশি ও বিদেশি মুখরোচক খাবার, সঙ্গে আকর্ষণীয় স্পেশাল প্যাকেজ মেনু নিয়ে আজ ৭ই নভেম্বর রোজ শুক্রবার বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো “র কেনবাস রেস্টুরেন্ট ।
আরামদায়ক ও পারিবারিক পরিবেশে আপনি উপভোগ করতে পারবেন মানসম্মত খাবার, পরিপূর্ণ সেবা ও অসাধারণ মনমুগ্ধ পরিবেশ।খোলা আকাশের নিচে খাওয়ার সুযোগও রয়েছে— যা আপনার আড্ডা ও ডাইনিংকে করে তুলবে আরও আনন্দময়।
“র কেনবাসে” যে কোনো ইভেন্ট আয়োজনের সুযোগ রয়েছে — জন্মদিন, বন্ধুমেলা, অফিস গেটটুগেদারসহ নানা আয়োজনের জন্য এটি হতে পারে আপনার পছন্দের স্থান।
এছাড়া ও রহেছে শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণীয় ছাড় সকল শিক্ষার্থীদের জন্য ১০% ছাড়! আপনার বাজেটেই এখন রুচির পূর্ণতা।
“র কেনবাস রেস্টুরেন্ট” প্রতিষ্ঠা করেছেন চারজন উদ্যমী তরুণ তারা হলেন,মো: সাজিদ তালুকদার, মো: অনিক মোল্লা, মো: জিসান খান ও মো: আসিফ রায়হান পুলক।
তাদের লক্ষ্য — মুন্সীগঞ্জের মানুষের জন্য এক ভিন্নধর্মী ও আধুনিক রুচিশীল খাবার উপহার দেওয়া।
ঠিকানা: নুর সুপার শপের ৩য় তলা, সিপাহিপাড়া, মুন্সীগঞ্জ।” র কেনবাস “– স্বাদের এক অনন্য আসর!