সংবাদ শিরোনাম :
ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭ মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইল প্রশাসন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, ৩ হায়েস গাড়ি আটক টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই
টঙ্গিবাড়ীতে গ্রাম্য সালিশ বৈঠকে সংঘর্ষ : আহত ৬

টঙ্গিবাড়ীতে গ্রাম্য সালিশ বৈঠকে সংঘর্ষ : আহত ৬

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গ্রাম্য সালিশ বৈঠকে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার পাচগাও ইউনিয়নের মধ্য খলাগাও গ্রামে এ ঘটনা ঘটে। খবর নিয়ে জানাগেছে, সম্প্রতি খলাগাও গ্রামের মৃত শাহজাহান ঢালীর ছেলে সেন্টু ঢালীর বিরুদ্ধে পরকিয়া সম্পর্কের গুঞ্জন এলাকায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে ওই গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার বিরুদ্ধে।

এ ঘটনায় দেলোয়ার মোল্লার বিরুদ্ধে বিচার শালিসি ডাকে সেন্টু ঢালী।

আজ বুধবার (২এপ্রিল) বিকেলে খলাগাও মসজিদ মাঠে এ বিচার শালিসি চলাকালে গ্রাম্য মাতবরদের কথা মত দেলোয়ার হোসেন মোল্লা সেন্টুর কাছে ক্ষমা চান। পরবর্তীতে উপস্থিত সবার সামনেই সেন্টুর ভাই কালু ঢালী দেলোয়ার মোল্লা কে মারধর করে। এক পর্যায়ে ওই এলাকার রহিম ঢালী বলেন, মসজিদের সামনে কেউ মারামারি করবেন না। এতে ক্ষীপ্ত হয়ে সেন্টু ঢালী,মন্টু ঢালী ও কালু ঢালী গংরা রহিম ঢালী (৫৫) কে মারধর করে। পরে রহিম ঢালীর লোকজন এগিয়ে আসলে তাদের সাথেও মারামারির ঘটনা ঘটে। এতে রহিম ঢালী,তার স্ত্রী ময়না বেগম (৪৫),ছেলে রাব্বি(২২) আহত হয়। অপর পক্ষের কালু ঢালী (৪২),সেন্টু ঢালী (৪০), ও মন্টু ঢালী (৩৮) আহত হয়। পরবর্তীতে এলাকাবাসী এসে আহতদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষের লোকজন থানায় এসেছে৷ উভয় পক্ষের অভিযোগ পক্রিয়াধীন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!