সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বড় বোনের সাথে বিয়ে ছোট বোনের সাথে ১০ বছর সংসার

বড় বোনের সাথে বিয়ে ছোট বোনের সাথে ১০ বছর সংসার

স্টাফ রিপোর্টার

খানসামা উপজেলার ওকরাবাড়ী গ্রামের আজম আলীর ছেলে হাছানুর ১০ বছর আগে ভালোবেসে ঘড় বাঁধার স্বপ্ন নিয়ে বিয়ে করেন মিতুকে ,কিন্তু বিয়ের কিছুদিন পরে সে জানতে পারে প্রতারণার আশ্রয় নিয়ে মিতু তার বড় বোন জেসমিন এর জন্ম নিবন্ধন কাজী অফিসে নিয়ে যায় একপর্যায়ে জন্ম নিবন্ধনে জেসমিন আক্তার নাম দেখে হাসানুর মিতুকে জিজ্ঞেস করে তোমার নাম মিতু কিন্তু জন্ম নিবন্ধনে জেসমিন কেন লেখা, উত্তরে মিতু আক্তার হাসানুরকে জানান আমার ডাকনাম মিতু আমার আসল নাম জেসমিন, পিতার নাম একই থাকায় হাসানুর সরল বিশ্বাসে ওই জন্ম নিবন্ধন দিয়ে বিয়ে সম্পূর্ণ করে। বিয়ের কিছুদিন পরে হাসানুর জানতে পারে জন্ম নিবন্ধনটি ছিল মিতুর বড় বোন জেসমিন আক্তারের।
হাসানুর বিষয়টি জানতে পেরে তার শশুর শাশুড়ির সাথে এই বিষয়ে কথা বললে তারা তাকে বিষয়টি গোপন রাখার জন্য চাপ দিতে থাকে, শশুর শাশুড়ি চাপে পড়ে হাসানুর বিষয়টি গোপন রেখেছিল এতদিন, হাসানুর জানান এরই মধ্যে বিভিন্ন চাপ দিয়ে হাসানুরের কাছে ১০ শতাংশ জমি লিখে নেয় মিতু, মিতু এবং হাসানুর দম্পতির একটি মেয়ে সন্তান আছে,এরই মাঝে হাসানুর আরেকটি বিয়ে করে, দুই বউ নিয়ে প্রায় এক বছর সংসার করার পর জীবিকার তাগিদে হাসানুর বিদেশে পাড়ি জমায়। কিন্তু বিদেশে থাকাকালীন হাসানুর জানতে পারে তার স্ত্রী মিতুকে তার বাবা-মা জোর করে অন্যত্র বিয়ে দেয়, এবং ২০/০৮/২৪ তারিখে জেসমিন নামের একটি তালাকনামা হাসানুরের বাড়িতে পাঠায় মেয়ে পক্ষ, বিদেশে থেকে হাসানুর বিষয়টি জানতে পেরে তার ছোট ভাইকে পাঠায় তার স্ত্রী এবং সন্তানের খবর নেওয়ার জন্য, কিন্তু হাসানুরের শ্বশুরবাড়ির লোকজন তার ছোট ভাইকেও অকথ্য ভাষায় গালাগালি করে এবং বিভিন্ন প্রকার হুমকি দেয়। একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে অসহায় হাসানুরের চাওয়া তার অজান্তে তার স্ত্রীকে কেন জোর করে বিয়ে দিল। সে তার সন্তানের নিরাপত্তা চায় এবং এই প্রতারণার সুষ্ঠু বিচার চায়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!