সংবাদ শিরোনাম :
ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭ মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইল প্রশাসন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, ৩ হায়েস গাড়ি আটক টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই
সংবাদ সম্মেলনে বাদীর অভিযোগ গজারিয়ায় ডালিম হত্যার মূল আসামীরা এখনও গ্রেপ্তার হয়নি

সংবাদ সম্মেলনে বাদীর অভিযোগ গজারিয়ায় ডালিম হত্যার মূল আসামীরা এখনও গ্রেপ্তার হয়নি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডালিম দেওয়ান হত্যাকান্ডের আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। মঙলবার দুপুর ২ টার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার বাদীর অভিযোগ, হত্যাকান্ডের মূল আসামীরা এখনও গ্রেপ্তার করা হয়নি।

ঘটনার পর সোহাগ, শামিম ও মাহমুদুল হাসান রাব্বিসহ তিন আসামী গ্রেপ্তারের পর সোহাগ ও শামিম নামের দুই আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্ত অপর আসামী রাব্বি এখনও স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়নি। বর্তমানে তারা জামিনে আছে। মেঘনা নদী দিয়ে মাদকসহ চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ক্ষুব্ধ হয়ে ডালিমকে হত্যা করেছে বলে মনে করছেন পরিবার।

মামলার বাদী মোহাম্মদ আমিনুল এহসান দেওয়ান অভিযোগ করে বলেন, গ্রেপ্তারের পর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কামাল ও হোসেন এবং মুখোশ পরা আরও দুইজন হত্যাকান্ডের সময় উপস্থিত ছিল বলে উল্লেখ করেন শামিম। কিন্তু কামাল ও হোসেনসহ ৪ জন এখনও গ্রেপ্তার হয়নি। কামালের নেতৃত্বে ও নির্দেশনায় ডালিম দেওয়ানকে হত্যা করা হয় বলে সোহাগ ও শামিম নামের দুই আসামী জানিয়েছে।

বাদী বলেন, স্থলে হত্যার পর লাশ মেঘনার শাখা নদীতে ফেলে দেয় ঘাতকরা। নদী থেকে লাশ উদ্ধার হওয়ায় মামলাটি গজারিয়ায় ফাঁড়ির নৌ পুলিশ তদন্ত করছে। কিন্তু তাদের তদন্ত কার্যক্রমে গতি নেই। এর ফলে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীসহ মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাই মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করার দাবী করেছে মামলার বাদী আমিনুল এহসান দেওয়ান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ মার্চ রাতে গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেন দেওয়ানের ছেলে ডালিম দেওয়ান (৩৫) নিখোঁজ হয়ে পড়ে। ৮ মার্চ বাউশিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় ডালিম দেওয়ানের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ৯ মার্চ গজারিয়া থানায় অজ্ঞাত আসামীদের নামে হত্যা মামলা রুজু করা হয়। এর কিছুদিন পর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য পেয়ে প্রথমে শামিম ও পরে মাহমুদুল হাসান রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!