সংবাদ শিরোনাম :
জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক নগর কসবা নিবাসী মঞ্জু মিয়া না ফেরার দেশে । শিলই ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জাকির জমাদ্দার
মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার

মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (BNCP)-এর মুন্সীগঞ্জ জেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে মোঃ শামীম হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রুবেল হালদার দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়।

অনুমোদিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি নাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ ইমরান শেখ, সেলিম রাফসান, মোঃ রবিউল ফরাজি ও মাসুম মোড়ল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিল্লাল মুন্সী, মোঃ রণি, নাঈম তালুকদার ও মোঃ রাকিব হোসেন মুগ্ধ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নজরুল তালুকদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ জাহাঙ্গীর ফরাজি ও মোঃ জাহিদ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও সাইবার কার্যক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহায়ক শক্তি হিসেবে সংগঠনটি ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের ১৬ মার্চ ২৮ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মুন্সীগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!