সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক নগর কসবা নিবাসী মঞ্জু মিয়া না ফেরার দেশে । শিলই ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জাকির জমাদ্দার দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুন্সীগঞ্জে সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মিরকাদিমে দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে সাবেক মেয়র রেনু, নিলেন খোঁজখবর মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি এলাকার খাইরুদ্দিন মোল্লাকে (৪৬) গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মুক্তারপুর টোলপ্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খাইরুদ্দিন মোল্লা মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের মতলব মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, খাইরুদ্দিন মোল্লার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাসহ বিস্ফোরক আইনে চারটি এবং মারামারির তিনটি মামলা রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করতেন বলে জানা গেছে। এ ছাড়া নারায়ণগঞ্জের আজমেরী ওসমানের সহযোগী হিসেবে কাজ করতেন বলে স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে।

পুলিশ আরও জানায়, ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার খাইরুদ্দিন মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।

সূত্র: মুন্সীগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!