সংবাদ শিরোনাম :
ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক নগর কসবা নিবাসী মঞ্জু মিয়া না ফেরার দেশে । শিলই ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জাকির জমাদ্দার দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুন্সীগঞ্জে সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মিরকাদিমে দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে সাবেক মেয়র রেনু, নিলেন খোঁজখবর মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগে নতুন দুই কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিদায় সংবর্ধনা, নতুন দায়িত্বে নূর হোসেন নির্ঝর মুন্সীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পত্রিকাটির কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান হোসেন পিপিএম।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার উপদেষ্টা প্রফেসর বাহাউদ্দীন বাহার। এ ছাড়া অন্যান্য অতিথি ও সংশ্লিষ্টরাও অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার ফুল দিয়ে পত্রিকাটির সম্পাদক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!