সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগে নতুন দুই কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিদায় সংবর্ধনা, নতুন দায়িত্বে নূর হোসেন নির্ঝর মুন্সীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি মুন্সীগঞ্জে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট দিয়ে চিপস তৈরি, জরিমানা ১ লাখ ৭০ হাজার টাকা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত ২, উদ্ধার করল ফায়ার সার্ভিস শ্রীনগরে ঘরে বসেই জাল টাকা তৈরি, ২ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু টঙ্গীবাড়ীতে ডিবির অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হোসেন বাবুল আর নেই মুন্সীগঞ্জে বাড়ির সামনে মিলল ব্যক্তির রক্তাক্ত মরদেহ, মাদক বিরোধে হত্যার সন্দেহ
মুন্সীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি

মুন্সীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার (১৯ অক্টোবর) পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

এ সময় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক নজরদারি বজায় রাখা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

ডিআইজি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া এবং যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশনা দেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহফুজুর রহমান, শ্রীনগর ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এবং বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

পুলিশের পক্ষ থেকে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা, নজরদারি ও সমন্বিত দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!