সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হোসেন বাবুল আর নেই মুন্সীগঞ্জে বাড়ির সামনে মিলল ব্যক্তির রক্তাক্ত মরদেহ, মাদক বিরোধে হত্যার সন্দেহ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে দিনভর পুলিশের অভিযান, গ্রেপ্তার মাদক কারবারি মুন্সীগঞ্জে পাঁচ মামলার আসামি নাজমুল গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক  প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মুন্সীগঞ্জের রাজনীতিতে শোকের ছায়া, মারা গেলেন সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শ্রীনগরে মা ইলিশ ও জাটকা শিকারের দায়ে ৮ জনের কারাদণ্ড মুন্সীগঞ্জে ১৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
মুন্সীগঞ্জে বাড়ির সামনে মিলল ব্যক্তির রক্তাক্ত মরদেহ, মাদক বিরোধে হত্যার সন্দেহ

মুন্সীগঞ্জে বাড়ির সামনে মিলল ব্যক্তির রক্তাক্ত মরদেহ, মাদক বিরোধে হত্যার সন্দেহ

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে নিজ বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের কয়েকজন ব্যক্তি কথা বলার জন্য মুন্না মৃধাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার ভোরে বাড়ির সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না মৃধার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তবে কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মুন্না মৃধা মাদকাসক্ত ছিলেন এবং মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্তের আগে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, নিহত ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!