সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হোসেন বাবুল আর নেই মুন্সীগঞ্জে বাড়ির সামনে মিলল ব্যক্তির রক্তাক্ত মরদেহ, মাদক বিরোধে হত্যার সন্দেহ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে দিনভর পুলিশের অভিযান, গ্রেপ্তার মাদক কারবারি মুন্সীগঞ্জে পাঁচ মামলার আসামি নাজমুল গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক  প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মুন্সীগঞ্জের রাজনীতিতে শোকের ছায়া, মারা গেলেন সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শ্রীনগরে মা ইলিশ ও জাটকা শিকারের দায়ে ৮ জনের কারাদণ্ড মুন্সীগঞ্জে ১৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
মুন্সীগঞ্জে ১৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

মুন্সীগঞ্জে ১৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ

চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীতে মালিকবিহীন অবস্থায় পেতে রাখা প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। এ সময় মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল মাবুদ, এসআই শওকত ওসমানসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল নদীর তীরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!