মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ হোসেন রেনু।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মোহাম্মদ হোসেন রেনু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, বরং এটি আনন্দ, সম্প্রীতি ও মিলনমেলারও উপলক্ষ। এ উৎসব সবার মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।