সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
মুন্সীগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিদায় সংবর্ধনা, নতুন দায়িত্বে নূর হোসেন নির্ঝর

মুন্সীগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিদায় সংবর্ধনা, নতুন দায়িত্বে নূর হোসেন নির্ঝর

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন এ.কে.এম নূর হোসেন নির্ঝর।

সোমবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের পক্ষ থেকে জুবায়ের হোসেনকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

জুবায়ের হোসেনকে কিশোরগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জে দায়িত্ব পালনকালে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে তাঁর ভূমিকার জন্য তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অন্যদিকে, মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন এ.কে.এম নূর হোসেন নির্ঝর। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা। মুন্সীগঞ্জে যোগদানের আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

নতুন এই কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দাপ্তরিক কার্যক্রমে দায়িত্বের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!