সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগে নতুন দুই কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিদায় সংবর্ধনা, নতুন দায়িত্বে নূর হোসেন নির্ঝর মুন্সীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি মুন্সীগঞ্জে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট দিয়ে চিপস তৈরি, জরিমানা ১ লাখ ৭০ হাজার টাকা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত ২, উদ্ধার করল ফায়ার সার্ভিস শ্রীনগরে ঘরে বসেই জাল টাকা তৈরি, ২ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু টঙ্গীবাড়ীতে ডিবির অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হোসেন বাবুল আর নেই মুন্সীগঞ্জে বাড়ির সামনে মিলল ব্যক্তির রক্তাক্ত মরদেহ, মাদক বিরোধে হত্যার সন্দেহ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত ২, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত ২, উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর ব্রিজের ওপর বিকল হয়ে পড়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি কাভার্ড ভ্যান।

এতে পিকআপ ভ্যানে থাকা দুইজন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সোমবার (১৯ অক্টোবর) ভোর ৪টা ৪৯ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ঢাকা থেকে বরিশালের মুলাদী উপজেলার চর মুনায় পীরের বাড়ির উদ্দেশ্যে মালামালবোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৯-১৯১৭) যাচ্ছিল।

পথে সমষপুর ব্রিজের ওপর পিকআপটির চাকা ব্লাস্ট হয়ে সেটি বিকল হয়ে পড়ে। এ সময় একই দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন বরিশালের মুলাদী এলাকার মোজাম্মেল হোসেন (৬০), পিতা আবুল হোসেন এবং নারায়ণগঞ্জের ফতুল্লার শফিউল্লাহ (৪০), পিতা জাকারিয়া।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!