সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
মিরকাদিমে দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে সাবেক মেয়র রেনু, নিলেন খোঁজখবর

মিরকাদিমে দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে সাবেক মেয়র রেনু, নিলেন খোঁজখবর

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় সাড়ম্বরে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। পূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত তাঁর নেতৃত্বে পৌরসভার সুধারচর, চিলান্দির চর, কমলঘাট, নগর কসবা, গোপালনগর ও গোলাপাড়া এলাকার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করা হয়।

এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং মণ্ডপে উপস্থিত ভক্ত ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিপন জমিদার, গিয়াস উদ্দিন কমিশনার, যুবদল নেতা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম জাহাঙ্গীর, মো. সোবহান আলী, ইমরান কাজী, মোশারফ হোসেন ও সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মণ্ডপ পরিদর্শন শেষে নেতৃবৃন্দ জানান, মিরকাদিম পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত তাঁদের পরিদর্শন করা মণ্ডপগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তাঁরা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ ধরে রাখা জরুরি।

এ সময় পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় সরকারের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুজ্জামান রতনের প্রতিও তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং উৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু ও তাঁর সঙ্গে থাকা নেতৃবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!