সংবাদ শিরোনাম :
ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক নগর কসবা নিবাসী মঞ্জু মিয়া না ফেরার দেশে । শিলই ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জাকির জমাদ্দার দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুন্সীগঞ্জে সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মিরকাদিমে দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে সাবেক মেয়র রেনু, নিলেন খোঁজখবর মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগে নতুন দুই কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিদায় সংবর্ধনা, নতুন দায়িত্বে নূর হোসেন নির্ঝর মুন্সীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি
মুন্সীগঞ্জে সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের কবর জিয়ারত ও বিশেষ দোয়া

মুন্সীগঞ্জে সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের কবর জিয়ারত ও বিশেষ দোয়া

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব আব্দুল হাইয়ের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপির পঞ্চসার ইউনিয়ন শাখার নেতাকর্মীসহ ৬ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার হাজী মুক্তার হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি শাহাবুদ্দিন বেপারী ও গিয়াস উদ্দিন মাতবর এবং যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন। এ ছাড়া ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা মরহুম আব্দুল হাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!