মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের নগর কসবা এলাকার বাসিন্দা মঞ্জু মিয়া (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ৩টার দিকে নগর কসবার পালপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পিতার নাম মরহুম হামিদ বেপারী।
মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ এশা নগর কসবা জিরানন্দ পট্টি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে ওই মসজিদের কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।