সংবাদ শিরোনাম :
ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক নগর কসবা নিবাসী মঞ্জু মিয়া না ফেরার দেশে । শিলই ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জাকির জমাদ্দার দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুন্সীগঞ্জে সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মিরকাদিমে দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে সাবেক মেয়র রেনু, নিলেন খোঁজখবর মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগে নতুন দুই কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিদায় সংবর্ধনা, নতুন দায়িত্বে নূর হোসেন নির্ঝর মুন্সীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি
ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক

ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছিনতাই হওয়া মোটরসাইকেল নিয়ে এক কিশোরীকে সঙ্গে করে উধাও হওয়ার ঘটনায় বাবু বেপারী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) যশোর থেকে তাকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ আটক করে টঙ্গীবাড়ী থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ১৫ বছর বয়সী এক কিশোরীকেও উদ্ধার করা হয়।

আটক বাবু বেপারী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর গ্রামের শাহজাহান বেপারীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলের পেছনে এক কিশোরীকে বসিয়ে যশোর জেলার বিভিন্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই যুবক। এ সময় যশোরের ট্রাফিক পুলিশের সন্দেহ হলে তারা মোটরসাইকেলটি থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।

কিন্তু মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে না পারায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

এরপর টঙ্গীবাড়ী থানা পুলিশ যশোর থেকে বাবু বেপারী, ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান (১৫) এবং মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর রাতে টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ ঘোষবাড়ী সেতুর সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ওই সময় ধীপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দীন ঢালীর ছেলে আমেরিকাপ্রবাসী জুয়েল ঢালীর একটি মোটরসাইকেল, আইফোন, গলার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পরে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন জুয়েল ঢালী।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ জানান, ছিনতাইয়ের মামলায় বাবু বেপারীকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা কিশোরীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!