সংবাদ শিরোনাম :
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩
সুইজারল্যান্ডে পিঠা উৎসব অনুষ্ঠিত

সুইজারল্যান্ডে পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

পিঠা-পুলি,লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। সুদূর প্রবাসে এই সংস্কৃতিকে ধারন করে সুইজারল্যান্ড বিএনপির আয়োজনে এবং সেচ্ছাসেবক দল সুইজারল্যান্ড শাখার সার্বিক সহযোগিতায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে আত্মীয়স্বজন ও নেতাকর্মীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে গত রবিবার সুইজারল্যান্ডের জুরিখ শহরের একটি কমিউনিটি হলে আয়োজন করা হয় এই পিঠা-পুলির উৎসব।

সুইজারল্যান্ড বিএনপি’র কার্যকরী পরিষদের সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিলের নেতৃত্বে ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈকত ভূইয়ার তত্ত্বাবধানে রাজনৈতিক দলের ব্যানারে গত ৩০ বছরের মধ্যে এমন পিঠা উৎসবের আয়োজন এবারই প্রথম।

জুরিখ বিএনপির সভাপতি সমীর কুমার রায় এবং সামসুদ্দিন তালুকদারের সঞ্চালনায় পিঠা উৎসবের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত এবং গীতাপাঠ করা হয়।

পিঠা উৎসবে জুরিখ, জেনেভা, ব্রেন, বাসেল এবং আরগাও কেন্টনের সভাপতি-সাধারণ সম্পাদক সহ আরো উপস্থিত ছিলেন

মহিলা সম্পাদিকা রুনু আক্তার, সুইজ বিএনপির সহ-সভাপতি ইকবাল মোল্লা,

সুইজ বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাউসার এবং সুইজ বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের চৌধুরী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক যুবাইর আহম্মেদ জুয়েল এবং সিনিয়র সহ-সভাপতি মইনুল হক খান অপু সহ সাবেক সিনিয়র নেতা সাজ্জাদ হোসেন বাপ্পি , সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খোকন অন্যান্য অনেকেই ।

সার্বিক সহযোগিতায় ছিলেন তুষার তালুকদার, সেরু মল্লিক, ওয়াহিদ রানা, চঞ্চল মাদবর সহ সুইজ বিএনপির কার্যকরী পরিষদের সকল নেতা-কর্মি।

সুইজারল্যান্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহধর্মিনীরা তৈরি করে নানান পিঠাপুলি। যার মধ্যে রয়েছে—ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা, ক্ষীর কুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, নারকেল জিলাপি, তেজপাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান পিঠা, ছিট পিঠা, পানতোয়া। অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজ এবং চা,কফি সহ নানা রকম পানিয় সরবরাহ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে পিঠা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষনা করেন ইসমাইল হোসেন কাঊসার। সুইজ বিএনপির সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিলের সমাপনী ভাষনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!