সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর

বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর

নিজস্ব প্রতিবেদক,মুন্সীগঞ্জঃ

আসন্ন ১০নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা সিটির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল আলম ব্যাপারী। ইউনিয়নকে আধুনিক, সুসংগঠিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং নাগরিকদের ভোগান্তি কমাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন রবিউল আলম ব্যাপারী।

তাঁর ঘোষিত নির্বাচনী ইশতেহারে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নাগরিক সেবা সহজলভ্য করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ, শিক্ষার প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কাজ করার কথা জানিয়েছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

পাশাপাশি জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা এবং বিভিন্ন সরকারি ভাতা প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষের হয়রানি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ব্যবসা ও সমাজসেবার পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে বাংলাবাজার ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চান রবিউল আলম ব্যাপারী। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!