সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী

টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের নশংকর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করে দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী চঞ্চল মাদবর। এতে স্বস্তি ফিরেছে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা এলাকাবাসীর মধ্যে।

জানা যায়, কাদির মৃধ্যার বাড়ি থেকে মিরা বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি জানতে পেরে কামারখাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান উদ্দিন মাতবরের ছেলে ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী চঞ্চল মাদবর তাৎক্ষণিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।

সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে। এতে খুশি স্থানীয় বাসিন্দারা চঞ্চল মাদবরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ সময় এলাকাবাসী বলেন, সাবেক চেয়ারম্যান আহসান উদ্দিন মাতবর একজন সৎ ও জনবান্ধব মানুষ ছিলেন। তিনি সবসময় এলাকার মানুষের খোঁজখবর রাখতেন। তাঁর ছেলে চঞ্চল মাদবরের মধ্যেও সেই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তারা। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!