সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতবাড়িতে বাঁশ ও টিনের বেড়া ভাঙচুর, মারধর এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাই জামাল উদ্দিন খানের বিরুদ্ধে।

গত ৩০ অক্টোবর উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কবির খান।

কবির খানের অভিযোগ, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর বড় ভাই জামাল উদ্দিন খান লোকজন নিয়ে তাঁদের বাড়িতে দেওয়া বাঁশ ও টিনের বেড়া ভেঙে ফেলেন। এ সময় তাঁকে মারধর করা হয়। পরে ঘরে ঢুকে তাঁর স্ত্রী রেহেনা বেগমকেও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর স্ত্রীর গলায় থাকা প্রায় সোয়া এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়।

কবির খানের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘আমাদের বাড়িতে টিনের বেড়া দিতে গেলে আমার ভাসুর লোকজন নিয়ে এসে বেড়া ভেঙে ফেলেন। এ সময় আমাদের মারধর করা হয়। আমাকেও আঘাত করা হয়েছে। আমার গলায় থাকা স্বর্ণের চেইনটিও নিয়ে যান তাঁরা।’

ভুক্তভোগী পরিবারের দাবি, জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরেই তাঁদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

অভিযুক্ত জামাল উদ্দিন খানের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ জানান, এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!