সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস

পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস

মুন্সীগঞ্জ সংবাদদাতা :

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাংবাদিক মো. মমিন বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে।

তিনি দৈনিক সংগ্রামের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চসার ইউনিয়ন শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২ নভেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদের সিদ্ধান্তের আলোকে জেলা জামায়াতের পক্ষ থেকে তাকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়।

এদিকে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ নভেম্বর শুক্রবার মুন্সীগঞ্জ পৌরসভার শহীদী মসজিদ সংলগ্ন এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর প্রার্থীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম, সাংগঠনিক প্রস্তুতি ও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

মমিন বিশ্বাসের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে পঞ্চসার ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!