সংবাদ শিরোনাম :
শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত কারখানার সামনে যুবককে কুপিয়ে জখম, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ; গ্রেপ্তার ২ সেবা, সততা ও উন্নয়নের প্রত্যয়ে চরকেয়ার ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান সবুজ মাহমুদ সরকার আওয়ামী লীগ আমলে সুবিধাভোগের অভিযোগ, বিএনপির পদে জুনায়েদ খান; বালু উত্তোলন ও চাঁদাবাজির অভিযোগ পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা
কারখানার সামনে যুবককে কুপিয়ে জখম, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ; গ্রেপ্তার ২

কারখানার সামনে যুবককে কুপিয়ে জখম, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ; গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় সুতার কারখানার সামনে ইমরান হোসেন (৪৮) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর ব্যবহৃত প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি রেডমি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বড় ভাই।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইমরানের বড় ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম (৫১) মুন্সীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাতে নিজেদের সুতার কারখানা দেখতে গিয়ে কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন ইমরান। তাঁদের অবস্থানের কারণ জানতে চাইলে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা, দুই হাত, কাঁধ ও পায়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে ইমরানের কাছ থেকে স্মার্টফোনটি নিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শরীরের বিভিন্ন স্থানে সেলাই ও ব্যান্ডেজ করে চিকিৎসা দেওয়া হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box





  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!