মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ বেপারী নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন। এ সময় তিনি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি নিজের নির্বাচনী অবস্থান ও পরিকল্পনার কথা তুলে ধরছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে তাদের সমর্থন ও দোয়া কামনা করছেন সাঈদ বেপারী। নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্ত করতে গণসংযোগ অব্যাহত রেখেছেন তিনি।