সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ বিএনপিতে আলোচনায় মহিউদ্দিনের প্রত্যাবর্তন শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মুন্সীগঞ্জের টেঙ্গরে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে প্রথম হিন্দু বিবাহবিষয়ক পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালু নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি প্রক্রিয়ার তথ্য মিলবে এক ঠিকানায় শিলইয়ে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী সাঈদ বেপারী মুন্সীগঞ্জে স্বাস্থ্য সহকারীর ৬৮ শতাংশ পদ শূন্য, ব্যাহত জনস্বাস্থ্যসেবা টঙ্গিবাড়ী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান রবিউল আলম ব্যাপারী শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত কারখানার সামনে যুবককে কুপিয়ে জখম, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ; গ্রেপ্তার ২
মুন্সীগঞ্জের টেঙ্গরে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টেঙ্গরে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার টেঙ্গরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেঙ্গর এলাকায় তাঁর মুদি দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় টেঙ্গর এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুসের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box





  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!