সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের বিরুদ্ধে ৭ মামলা লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মীরকাদিমে ১৩ পূজামণ্ডপে বিএনপির ১০ হাজার টাকা করে উপহার মীরকাদিমে মেয়র পদে ফিরতে চান রেনু, প্রতিশ্রুতি দুর্নীতিমুক্ত পৌরসভার টঙ্গীবাড়িতে ‘দৈনিক সভ্যতার আলো’র ১১তম বর্ষে পদার্পণ উদযাপন নজরুল সংগীতে জেলা সেরা সামরিন সুহানা শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ শ্রীনগরে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে মুন্সীগঞ্জে কর্মশালা
টঙ্গিবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের বিরুদ্ধে ৭ মামলা

টঙ্গিবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের বিরুদ্ধে ৭ মামলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ মঞ্জু শেখ (৪০) ও রিয়াদ হোসেন অন্ত (২১) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মঞ্জু শেখের বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় উত্তর পাইকপাড়া এলাকার জসিমের বসতবাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে মঞ্জু শেখ ও রিয়াদ হোসেন অন্তকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঞ্জু শেখ উত্তর পাইকপাড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে এবং রিয়াদ হোসেন অন্ত একই গ্রামের মৃত আবুল খায়ের দপ্তরীর ছেলে।

পুলিশ জানায়, মঞ্জু শেখের বিরুদ্ধে পূর্বে মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!