সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের বিরুদ্ধে ৭ মামলা লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মীরকাদিমে ১৩ পূজামণ্ডপে বিএনপির ১০ হাজার টাকা করে উপহার মীরকাদিমে মেয়র পদে ফিরতে চান রেনু, প্রতিশ্রুতি দুর্নীতিমুক্ত পৌরসভার টঙ্গীবাড়িতে ‘দৈনিক সভ্যতার আলো’র ১১তম বর্ষে পদার্পণ উদযাপন নজরুল সংগীতে জেলা সেরা সামরিন সুহানা শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ শ্রীনগরে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে মুন্সীগঞ্জে কর্মশালা

নজরুল সংগীতে জেলা সেরা সামরিন সুহানা

 মুন্সিগঞ্জ প্রতিনিধি 

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সংগীতে মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কৃতি শিক্ষার্থী সামরিন সুহানা ইসলাম।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ের নজরুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী সামরিন সুহানা ইসলাম প্রথম স্থান অর্জন করেন।

এর আগে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতাতেও নজরুল সংগীতে প্রথম স্থান অর্জন করেন সামরিন। ফলে উপজেলা পর্যায়ের সাফল্যের পর জেলা পর্যায়েও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন তিনি।

এছাড়া ২০২৩ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় ঢাকা বিভাগে নজরুল সংগীতে প্রথম স্থান অর্জনের গৌরবও রয়েছে সামরিন সুহানা ইসলামের।

সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো করতে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন সামরিন সুহানা ইসলাম।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!