সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের বিরুদ্ধে ৭ মামলা লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মীরকাদিমে ১৩ পূজামণ্ডপে বিএনপির ১০ হাজার টাকা করে উপহার মীরকাদিমে মেয়র পদে ফিরতে চান রেনু, প্রতিশ্রুতি দুর্নীতিমুক্ত পৌরসভার টঙ্গীবাড়িতে ‘দৈনিক সভ্যতার আলো’র ১১তম বর্ষে পদার্পণ উদযাপন নজরুল সংগীতে জেলা সেরা সামরিন সুহানা শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ শ্রীনগরে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে মুন্সীগঞ্জে কর্মশালা
টঙ্গীবাড়িতে ‘দৈনিক সভ্যতার আলো’র ১১তম বর্ষে পদার্পণ উদযাপন

টঙ্গীবাড়িতে ‘দৈনিক সভ্যতার আলো’র ১১তম বর্ষে পদার্পণ উদযাপন

 

‎মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ‘দৈনিক সভ্যতার আলো’ পত্রিকার ১০ম বর্ষ পূর্তি ও ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন টঙ্গীবাড়ি প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টঙ্গীবাড়ি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘দৈনিক সভ্যতার আলো’র উপজেলা প্রতিনিধি মো. নাজমুল ইসলাম পিন্টুর আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
‎
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন মোল্লা, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারিফ ইসলাম সেন্টু।
‎
‎এসময় অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘দৈনিক সভ্যতার আলো’ পত্রিকার ১০ম বর্ষ পূর্তি ও ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

পএকটি গণমাধ্যম প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের বিভিন্ন বিষয় ও সমস্যার সংবাদ জনগণের সামনে তুলে ধরে। ভবিষ্যতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকবে-এটাই প্রত্যাশা করি।
‎
‎এসময় মমতাজ আলো বলেন, দৈনিক সভ্যতার আলো’র প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি আরও এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের কথা তুলে ধরবে-এই প্রত্যাশা করি। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
‎
‎এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সহসভাপতি সুমন চোকদার, শামসুদ্দিন তুহিন, শেখ মো. সোহাগ, মাসুম হাসান আফিফ, কোষাধ্যক্ষ মো. অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক কাদির খান, ‘মুন্সীগঞ্জের বার্তা’র মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ আব্দুল্লাহ, ‘পদ্মা টিভি’র টঙ্গীবাড়ি প্রতিনিধি আমিনুল ইসলাম মিনহাজ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
‎
‎অনুষ্ঠানের শুরুতে দুই সংসদ সদস্যসহ উপস্থিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা ‘দৈনিক সভ্যতার আলো’র ১০ম বর্ষ পূর্তি এবং ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান।

‎পরে অতিথি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কেটে ‘দৈনিক সভ্যতার আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!