সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের বিরুদ্ধে ৭ মামলা লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মীরকাদিমে ১৩ পূজামণ্ডপে বিএনপির ১০ হাজার টাকা করে উপহার মীরকাদিমে মেয়র পদে ফিরতে চান রেনু, প্রতিশ্রুতি দুর্নীতিমুক্ত পৌরসভার টঙ্গীবাড়িতে ‘দৈনিক সভ্যতার আলো’র ১১তম বর্ষে পদার্পণ উদযাপন নজরুল সংগীতে জেলা সেরা সামরিন সুহানা শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ শ্রীনগরে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে মুন্সীগঞ্জে কর্মশালা
লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আলোচিত গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ গাজী আশিক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গোয়ালীমান্দ্রা এলাকায় পুন্নির মুদি দোকানের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে একটি দল লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ গাজী আশিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গাজী আশিক পদ্মা সেতু উত্তর থানার যশলদিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত গাজী আতাউর রহমান ওরফে নাসিম।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!