সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের বিরুদ্ধে ৭ মামলা লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মীরকাদিমে ১৩ পূজামণ্ডপে বিএনপির ১০ হাজার টাকা করে উপহার মীরকাদিমে মেয়র পদে ফিরতে চান রেনু, প্রতিশ্রুতি দুর্নীতিমুক্ত পৌরসভার টঙ্গীবাড়িতে ‘দৈনিক সভ্যতার আলো’র ১১তম বর্ষে পদার্পণ উদযাপন নজরুল সংগীতে জেলা সেরা সামরিন সুহানা শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ শ্রীনগরে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে মুন্সীগঞ্জে কর্মশালা
শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ

শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর ব্যক্তিগত ক্যামেরাপার্সন নাহিয়ানের বিরুদ্ধে।

বুধবার (৭ অক্টোবর) শ্রীনগর উপজেলা পরিষদে আয়োজিত প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য, সভা চলাকালে একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হলে সেখানে উপস্থিত সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় নাহিয়ান সাংবাদিকদের ক্যামেরার ওপর আঘাত করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ৭১ টেলিভিশনের ফটোসাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন ফেলে দেওয়ার অভিযোগও করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ স্থানীয় সাংবাদিকদের।

সাংবাদিকরা জানান, সংবাদ সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণ তাদের পেশাগত দায়িত্বের অংশ। সভাস্থলে এ ধরনের আচরণ তাদের পেশাগত কাজে বিঘ্ন সৃষ্টি করেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, সরকারি গুরুত্বপূর্ণ একটি আইনশৃঙ্খলা সভায় দায়িত্ব পালনরত সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত নাহিয়ানের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!