সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি 

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার হয়েছেন।

 

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ  মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল শ্রীনগর থানার উত্তর বালাশুর পালেরবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

 

অভিযানে ডিবির ওসির নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম এবং সঙ্গীয় ফোর্স অংশ নেন। এ সময় ওয়াসিম বেপারীর মালিকানাধীন একটি বাড়ির সামনের উঠানে অভিযান চালিয়ে মোঃ মনির হোসেন পরান (৪০) নামে এক ব্যক্তিকে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেনের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তর আলগী এলাকায় হলেও বর্তমানে তিনি শ্রীনগরের কামারগাঁও এলাকায় অবস্থান করছিলেন।

 

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও কঠোর করা হবে।

 

পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য দিয়ে জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!