নিজস্ব প্রতিনিধি
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার হয়েছেন।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল শ্রীনগর থানার উত্তর বালাশুর পালেরবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে ডিবির ওসির নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম এবং সঙ্গীয় ফোর্স অংশ নেন। এ সময় ওয়াসিম বেপারীর মালিকানাধীন একটি বাড়ির সামনের উঠানে অভিযান চালিয়ে মোঃ মনির হোসেন পরান (৪০) নামে এক ব্যক্তিকে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেনের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তর আলগী এলাকায় হলেও বর্তমানে তিনি শ্রীনগরের কামারগাঁও এলাকায় অবস্থান করছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও কঠোর করা হবে।
পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য দিয়ে জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।