সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সৈকত গ্রেপ্তার.

গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সৈকত গ্রেপ্তার.

গজারিয়া প্রতিদিন ( মুন্সীগঞ্জ)  

মুন্সীগঞ্জের গজারিয়া থানার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাজেদুল ইসলাম লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত সৈকতকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৫টার দিকে র‍্যাব-১১ এর একটি দল রাজধানীর সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে সৈকতের এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত সৈকত গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের সাইফুল মিয়ার ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, সৈকতের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ মোট ১০ থেকে ১৫টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সাজেদুল ইসলাম লালু ও তার সহযোগী পিয়াসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অপরাধ জগতে সক্রিয় ছিলেন।

সূত্র আরও জানায়, সুটার মান্নান, হৃদয় বাঘ ও জয় হত্যাসহ একাধিক হত্যা মামলায় সৈকতের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পাশাপাশি মারামারি, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করতেন তিনি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিজ অবস্থান প্রতিষ্ঠা করেন সৈকত।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!