সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়িতে ভাড়াটিয়া বাসায় শ্রমিকের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলায় ধর্ষক গ্রেফতার

টঙ্গীবাড়িতে ভাড়াটিয়া বাসায় শ্রমিকের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলায় ধর্ষক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভাড়াটিয়া বাসায় আলু তোলার শ্রমিকের কাজ করতে আসা নারীকে ধর্ষনের ঘটনায় ধর্ষক বাবু মোল্লাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধর্ষনের ঘটনায় মামলা হলে বাবু আত্নগোপনে চলে যায় ।

পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী বাবু মোল্লাকে রবিবার রাতে ঢাকা হতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলে সোমবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জ আমলী আদালত ৪ এর বিচারক নুসরাত শারমিন তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আমলি আদালত ৪ এর জিআরও এএসআই মোঃ ইব্রাহিম।

জানা গেছে ধর্ষিতা গৃহবধুর স্বামীর বাড়ি গাইবান্ধা জেলায়। আলুর মৌসুমে এই উপজেলায় শ্রমিকের কাজ করতে স্ত্রীকে সাথে নিয়ে এসেছিলেন ধর্ষকের স্বামী। ধর্ষকের স্বামী বলেন, আলু তোলতে এসে উপজেলার বালিগাও গ্রামের সুজন মোল্লার বাড়িতে তিনি ও তার স্ত্রী বসত ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

গত ২০ মার্চ বিকালে স্ত্রীকে ঘরে একা পেয়ে স্থানীয় বালিগাও গ্রামের সামসুল মোল্লার ছেলে মো. বাবু মোল্লা জোর পূর্বক ধর্ষণ করে। পরে ১০০ টাকা তার স্ত্রীকে দিয়ে বলছে যত টাকা লাগে আমি দিব। কাউকে কিছু বলবি না। উপজেলার বালিগাঁও গ্রামের প্রভাবশালী মোল্লা বাড়ির সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলামের ভাতিজা ও মোঃ সামসুল মোল্লার ছেলে ধর্ষক বাবু মোল্লা ওই নারী শ্রমিকের ভাড়াটিয়া বাসায় ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা জানাজানি ও টঙ্গিবাড়ী থানায় মামলা হলে বাবু মোল্লা গাঁ ঢাকা দেয়। বাবু মোল্লার পিতা সামসুল মোল্লা ধর্ষণের স্বীকার নারীকে হুমকি-ধামকি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়। পরে দির্ঘদিন পলাতক থাকার পরে বাবু মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ঢাকা জেলা হতে আসামী গ্রেফতার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!