সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই সমাজসেবক মফিজুর রহমান মফিজ

ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই সমাজসেবক মফিজুর রহমান মফিজ

উত্তম চক্রবর্তী,মণিরামপুর ,যশোরঃ

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ চলে এসেছে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নে এরই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সমর্থকেরা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এদিকে ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী, বৃহৎ ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের স্বনামধন্য বিএনপি পরিবারের কৃতি সন্তান, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক, আগামী দিনের ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. মফিজুর রহমান (মফিজ)।

এছাড়া তিনি একজন মানবিক হিসাবে এলাকায় পরিচিত, তিনি গরিব অসহায় মানুষের বিপদে সব সময় পাশে থাকেন তিনি নির্বাচিত হলে এলাকার অসহায় মানুষের উপকারে আসবেন। সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপকভাবে। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠ ঘাট, হাট-বাজার সর্বএ সাধারণ মানুষের মাঝে চলছে ভবিষ্যতের চেয়ারম্যান নিয়ে আলোচনা। তিনি বলেন- আমার রাজনীতি মূলত জনগণকে নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আমি আশা করি জনগণ আমাকে সমর্থন দিবেন। আমি উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সাধারণ মানুষকে সাথে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!