উত্তম চক্রবর্তী,মণিরামপুর ,যশোরঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ চলে এসেছে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নে এরই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সমর্থকেরা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এদিকে ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী, বৃহৎ ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের স্বনামধন্য বিএনপি পরিবারের কৃতি সন্তান, ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক, আগামী দিনের ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. মফিজুর রহমান (মফিজ)।
এছাড়া তিনি একজন মানবিক হিসাবে এলাকায় পরিচিত, তিনি গরিব অসহায় মানুষের বিপদে সব সময় পাশে থাকেন তিনি নির্বাচিত হলে এলাকার অসহায় মানুষের উপকারে আসবেন। সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপকভাবে। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠ ঘাট, হাট-বাজার সর্বএ সাধারণ মানুষের মাঝে চলছে ভবিষ্যতের চেয়ারম্যান নিয়ে আলোচনা। তিনি বলেন- আমার রাজনীতি মূলত জনগণকে নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আমি আশা করি জনগণ আমাকে সমর্থন দিবেন। আমি উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সাধারণ মানুষকে সাথে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।