সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সারা দুনিয়াতে জেলখানাটা দি ফরমেট বা ডেভেলপমেন্ট কেন্দ্র বিন্দুতে পরিণত করা হয়েছে- চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন

সারা দুনিয়াতে জেলখানাটা দি ফরমেট বা ডেভেলপমেন্ট কেন্দ্র বিন্দুতে পরিণত করা হয়েছে- চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

সারা দুনিয়াতে জেল খানাটা দি ফরমেট বা ডেভেলপমেন্ট কেন্দ্র বিন্দুতে পরিণত করা হয়েছে। বাস্তবটা এরকম আমাদের দেশে আমরা মনে করি লোকজন জেলখানায় পাঠাতে পারলেই বুঝি হয়ে গেলো। আসলে তা না। আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা তা করতে পারিনি।

সেই ধারাবাহিকতায় আমাদের একটা প্রচেষ্টা হাজতখানায় সে সমস্ত লোকজন আছে বিভিন্ন বয়সের তারা যেন এখানে সময়টা ভালো কাটে। তারা যেন খারাপ প্রকৃতির সাথে পরস্পর বিষিত না হয়।

মুন্সীগঞ্জ আদালতে আনিত আসামিদের জন্য কোর্ট হাজতখানা লাইব্রেরি উদ্বোধন কালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখানে আদর্শিক ও ধর্মের বই আছে। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ গারদখানায় এসে যেন খারাপ দিকে না যায় এ জন্য আমাদের এই প্রচেষ্টা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এ লাইব্রেরি উদ্বোধন করা হয়। এসময় অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান।

অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের সার্বিক সহযোগিতায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাহাবুব-উল-আলম স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো’তাছিম বিল্যাহ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, মানিক দাস, মুহসিনা হোসেন তুষি, দুরদানা রহমান, শহিদুল ইসলাম, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা সহ অন্যান্য আইনজীবীগণ।#

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!