সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বিদেশি আগ্রাসন রুখতে হবে: ফয়জুল করীম

বিদেশি আগ্রাসন রুখতে হবে: ফয়জুল করীম

বিদেশি আগ্রাসন রুখতে হবে— ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কখনোই বিদেশ নির্ভর নীতি দেশের মানুষের পক্ষে ছিল না। বরং শাসকগোষ্ঠী নিজেদের স্বার্থ আদায়ে বিদেশি আগ্রাসনকে প্রশ্রয় দিয়ে গেছে। এখন নতুন করে বাংলাদেশ গঠন করার সময় এসেছে। ভারতসহ কোন বিদেশি আগ্রাসন আমরা আর মেনে নেব না। সকল আগ্রাসন রুখে দিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদের সাহাবায়ে কেরামের অনুসরণে ব্যক্তি ও সমাজ গঠন করতে সচেষ্ট হতে হবে। রুহানিয়াত এবং জিহাদের সমন্বয়ে নিজেকে গঠন করা ছাড়া আদর্শিক সমাজ বিপ্লব সম্ভব না। আত্মশুদ্ধি নেতৃত্ব ছাড়া কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ও কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর দায়িত্বশীল, সদস্যকে আদর্শিক ও নৈতিকভাবে উন্নত চরিত্রের অধিকারী হিসেবে আত্মগঠন করতে হবে

ছাত্র সংগঠনের সভাপতি ইউসুফ আহমাদ মানসুর এর সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পরিশুদ্ধ নিয়ত ও আত্মবিশ্বাস এর সাথে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠায় ছাত্র-জনতাকে কাজ করে যেতে হবে। সর্বত্র জাগরণের লক্ষ্যে ছাত্রদের দেশময় আদর্শিক দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়তে হবে।

এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০২৫ সেশনের জন্য ২৫ জন মজলিসে আমেলা ও ৫০ জন মজলিসে শূরাসহ মোট ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!