সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান রবিউল আলম ব্যাপারী শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত কারখানার সামনে যুবককে কুপিয়ে জখম, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ; গ্রেপ্তার ২ সেবা, সততা ও উন্নয়নের প্রত্যয়ে চরকেয়ার ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান সবুজ মাহমুদ সরকার আওয়ামী লীগ আমলে সুবিধাভোগের অভিযোগ, বিএনপির পদে জুনায়েদ খান; বালু উত্তোলন ও চাঁদাবাজির অভিযোগ পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান রবিউল আলম ব্যাপারী

বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান রবিউল আলম ব্যাপারী

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ১০ নম্বর বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা সিটির ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল আলম ব্যাপারী। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রবিউল আলম ব্যাপারী জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের আধুনিকায়নে গুরুত্ব দেবেন। একই সঙ্গে সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করা এবং বিভিন্ন ক্ষেত্রে হয়রানি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে কাজ করবেন।

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ, শিক্ষার প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টিও তাঁর পরিকল্পনায় রয়েছে। পাশাপাশি জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা ও সরকারি ভাতা প্রাপ্তিতে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর আশ্বাস দিয়েছেন তিনি।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে রবিউল আলম ব্যাপারী বলেন, বাংলাবাজার ইউনিয়নকে একটি আধুনিক, সুসংগঠিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

Facebook Comments Box





  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!