নৌবাহিনী জানায়, একটি পাচারকারী চক্র সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪২ মাইল দূরে একটি সন্দেহজনক মাছধরা বোট শনাক্ত করে।