সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মিয়ানমারে পাচারকালে ডিজেল ও সিমেন্টভর্তি বোটসহ আটক ১১

মিয়ানমারে পাচারকালে ডিজেল ও সিমেন্টভর্তি বোটসহ আটক ১১

মিয়ানমারে পাচারকালে ডিজেল ও সিমেন্টভর্তি বোটসহ আটক ১১

বঙ্গোপসাগরে টহল চলাকালে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে  বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে এসব মালামাল জব্দ করা হয়।

নৌবাহিনী জাহাজ থেকে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনী জাহাজ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামের বোটটি আটক করে। তল্লাশি চালিয়ে বোট থেকে ১ হাজার লিটার ডিজেল ও ৬৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!