সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে গুমের সাথে জড়িতদের বিচারসহ ৫ দফা দাবিতে অধিকারের মানববন্ধন 

মুন্সীগঞ্জে গুমের সাথে জড়িতদের বিচারসহ ৫ দফা দাবিতে অধিকারের মানববন্ধন 

মুন্সীগঞ্জে গুমের সাথে জড়িতদের বিচারসহ ৫ দফা দাবিতে অধিকারের মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৫ দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। 

শনিবার (৩১ মে) সকাল সাড়ে দশটার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন। 

৫ দফা দাবিগুলো হলো- গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো, যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা করা, গুমের পর কিছু ব্যাক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে। তাই ভারতে আরো গুমের শিকার ব্যাক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করা, যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দিতে হবে, গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সহ সভাপতি রশিদ আহমদ, সহ সভাপতি গোলজার হোসেন, আমার দেশের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, সাংবাদিক ও অধিকার কর্মী শেখ মোহাম্মদ রতন, অধিকার মুন্সীগঞ্জ জেলা শাখার সমন্বয়ক আরাফাতুজ্জামান বাবু, এনটিভির জেলা প্রতিনিধি মঈনউদ্দীন সুমন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি শিহাব আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জসিমউদ্দিন দেওয়ান, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন আবির, সাংবাদিক ফয়েজ আহমেদ, মো. জহিরুল হাসান সুবীর প্রমুখ।#

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!