মোল্লা মোহাম্মদ শাহীন, ষ্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জ সদরের শিলই ইউনিয়নের নির্বাহী সদস্য বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জনাব জাকির হোসেন জমাদারের বাড়িতে ঈদের তৃতীয় দিন ঈদ উপলক্ষে এলাকাবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
২রা এপ্রিল বুধবার সন্ধায় শিলই ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাকির হোসেন জমাদার এর ঈদ উপলক্ষে এক হাজার মানুষের মাঝে এক প্রীতি ভোজের আয়োজন করা হয় ।
এ-সময় বিশিষ্ট ব্যবসায়ী সমাজ ও সেবক, শিক্ষা অনুরাগী মোহাম্মদ জাকির হোসেন জমাদার বলেন, আজ ঈদের তৃতীয় দিন প্রতিবছরেই আমাদের একটা ঈদ পুনর্মিলনী আনুষ্ঠানিক শুভাকাঙ্ক্ষী এলাকাবাসীসহ আমার আত্মীয়স্বজনদের নিয়ে খাওয়া প্রীতি ভোজের আয়োজন হয়। সব সময় আমি আগামী বছরেও মহান আল্লাহ্ পাকের রাব্বুল আলামিনের কামনা করি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সবাইকে নিয়ে এরকম একটি আনন্দঘন অনুষ্ঠানের আয়োজনে করব।
শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ সালাউদ্দিন ফারুক মিয়া বলেন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জাকির হোসেন জমাদারের বিরুদ্ধে কেউ যদি কোন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে সবাইকে ঐক্যভাবে দাঁড়ানোর পাশে আহ্বান জানান।
শিলই ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি সাইদ বেপারী বলেন, আমার এলাকায় বিএনপির গ্রুপিং ছিলো না, আমি বিএনপি সভাপতি হিসেবে নেই তাতে আমি চাই দলমত নির্বিশেষে সবাইর সাথে ঐক্যবদ্ধভাবে একত্রে আমরা চলি, এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা চেয়ে দোয়া ও কামনা করেন।
এ ছাড়াও উপস্থিতি ছিলেন, শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ সালাউদ্দিন ফারুক মিয়া ও শিলই ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি সাইদ বেপারী এছাড়াও ডিএমপি পুলিশের ইন্সপেক্টর খালেদ হাসান ও স্থানীয় দুদু মেম্বার ও নুরু মেম্বার, হাসেম ভূঁইয়া, রফিক জমাদ্দার, সিরাজুল জমাদ্দার, মফিজুল বেপারী,আসলাম,নুর ইসলাম ফকির,
মুন্সিগঞ্জ সদর থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃশামীম ওসমান, মুন্সিগঞ্জ সদর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহীন মোল্লা, শহিদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সাইফুল বেপারী, শিলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হাজী সেলিম, শিলই ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি ইউসুফ আহম্মেদ অপু,শিলই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি পলাশ আহম্মেদ বাবু,সহ এলাকার ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ প্রমুখ।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজ ও সেবক, শিক্ষা অনুরাগী মোহাম্মদ জাকির হোসেন জমাদার,শিলই ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি সাইদ বেপারী ও মুন্সিগঞ্জ সদর থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃশামীম ওসমান,অনিক বেপারী,পলাশ বেপারী,হাজী সেলিম,ইউসুফ আহম্মেদ অপু,পলাশ আহমেদ বাবু সার্বিক ব্যবস্থাপনায় উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।