সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

 

আলমগীর হোসেন খাগড়াছড়ি:
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবি নিয়ে   মানিকছড়ি সিনিয়র স্টাফ নার্স মানববন্ধন করেন।

নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ও দক্ষ নার্সদের পদায়নের এক দফা দাবি নিয়ে মূলত তারা এ মানববন্ধন করেন।

নার্সরা বলেন, আমরা চাকরির শুরুতে সিনিয়র স্টাফ নার্স হিসেবে জয়েন করি এবং একই পদ নিয়েই অবসরে যাই। আমাদের কোনো পদায়ন হয় না। এ ছাড়া পদে পদে আরও নানা ধরনের বৈষম্যের শিকার হই।

তারা আরও বলেন, আমরা ঈদ কিংবা কোরবানির সময়ে ছুটি না কাটিয়ে মানুষকে সেবা দেই, অথচ আমাদের সঙ্গে কত বৈষম্য। তাই আমরা এক দফা দাবি নিয়ে আজকে দাঁড়িয়েছি।

মানিকছড়ি হাসপাতাল সামনে মানববন্ধনের
উপস্থিত ছিলেন সিনিয়ার স্টপ নার্স সবিতা হাওলাদার, সাহিদা বেগম, রাশেদা খাতুন , কৃষ্ণা রানী দে, কল্পনা দেবী চাকমা, আমেনা খাতুন, স্মৃতি রানি রক্ষী, নাজমা আক্তার, মোরশেদা আক্তার, তারা বলেন

স্বৈরাচার পতনের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার হলেও নার্সিং সেক্টর এখনো স্বৈরাচারী কায়দায় চলছে।

এখনো প্রতিমুহূর্তে নার্স হয়রানির শিকার হতে হচ্ছে। তাই জনতার সমর্থিত অন্তর্বর্তী সরকারকে বিশেষ নজর দিয়ে নার্সিং সেক্টরে দক্ষ নার্সদের পদায়ন করা আজকের মানববন্ধনে দাবী জানাচ্ছি।
————–///————
আলমগীর হোসেন খাগড়াছড়ি

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!