সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (৮ জুন) দুপুরে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি ভবন সংলগ্ন নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গজারিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয় নৌ পুলিশ।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। মরদেহে কিছুটা পচন ধরায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে নৌ পুলিশ কাজ করছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!