সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
৪ দফা দাবিতে মানিকছড়িতে শিক্ষকদের মানববন্ধন

৪ দফা দাবিতে মানিকছড়িতে শিক্ষকদের মানববন্ধন

 

খাগড়াছড়ি প্রতিনিধি:
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ চার দফা দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল ও মাদ্রাসার দেড়শতাধিক শিক্ষক। এসময় ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে নানা দাবি উপস্থাপন করেন শিক্ষকরা।

মানববন্ধনে উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কে আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিনসহ বিভিন্ন বেসরকারি স্কুল প্রধানগণ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ‘প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ করে বাংলাদেশের শিক্ষার গুনগতমান বৃদ্ধি সম্ভব নয়। তাই বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। শিক্ষা সংস্কার কমিশন দ্রুতই গঠন করতে হবে এবং উপজেলা, জেলা, অঞ্চল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনে কাজের দক্ষতাসম্পন্ন ৬ষ্ঠ গ্রেডভুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়ন করতে হবে। এছাড়াও শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা অভিজ্ঞ ও প্রশিক্ষিত জনবল রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে অসমাপ্ত কাজ দ্রুত সম্পূর্ণ করার জোর দাবী জানান বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া কাছে সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছেন শিক্ষকরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!