সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
৩৩ ঘন্টা পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার 

৩৩ ঘন্টা পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার 

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে সাদিক হোসেন হৃদয় (১৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছিল ঘটনার ৩৩ ঘণ্টা পর রাজনগর ফায়ার সার্ভিসের দল তার মৃতদেহ উদ্ধার করে।

শুক্রবার সকালে বিষয়টি রাজনগর ফায়ার স্টেশনে জানালে সিলেট থেকে ডুবুরি দল এসে চেষ্টা করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শনিবার ফায়ার রাজনগর ফায়ার সার্ভিসের দল সকাল সাড়ে ৬ টার দিকে যুবকের মৃতদের উদ্ধার করে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে আসেন। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন।

একপর্যায়ে রাত ১টার দিকে হৃদয় চিটকা জাল ছুড়লে জালের টানে পানিতে ভেসে যান। পরে তার বাবা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করেন কিন্তু পানিতে স্রোত বেশি থাকায় তিনি পানির নিচে তলিয়ে যান।

খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, ‘শৌখিন মাছ শিকারি আমার খালাতো ভাই হৃদয়ের এই ঘটনায় তার বাবা-মা নিকট আত্মীয় স্বজনরা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন।’

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, ‘সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে ঘটনাস্থলে এসে তল্লাশি করেছে। কিন্তু পানিতে প্রবল স্রোত থাকায় দেরি হয়। আমরা চারদিকে তল্লাশি অব্যহত রেখেছিলাম। শনিবার সকালে নিখোঁজ যুবকের মৃতদের উদ্ধার করা হয়েছে।

রাজনগর ফায়ার সার্ভসের ষ্টেশন অফিসার মোঃ আলী হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!