সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
২৮শে অক্টোবর আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডবে ৫ই আগস্টের জন্ম হয়েছে- শামীম সাঈদী

২৮শে অক্টোবর আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডবে ৫ই আগস্টের জন্ম হয়েছে- শামীম সাঈদী

 

মশিউর মিন্টু (ফরিদপুর জেলা)প্রতিনিধিঃ
২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ৫ই আগস্টের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদী পুত্র শামিম সাঈদী।

রোববার (২৭ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দার সরকারী মহেন্দ্র নারায়ন একাডেমী মাঠে বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় শামীম সাঈদী বলেন, আওয়ামীলীগ একাত্তরের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিল ঠিকই কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের খুনের নেশা চেপে বসেছিলো। যার ফলস্বরূপ ৫ই আগস্ট তাদের পতন হয়েছে।

নগরকান্দা উপজেলা জামাতের আমির মাওলানা সোহরাব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সাারোয়ার হোসেন এর সঞ্চালনায় আয়োজিত জনসমাবেশে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হারিজ মোল্লা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এনায়েত হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি ফরিদুল হুদা সহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত শিবিরের কয়েক হাজার নেতৃবৃন্দ।
০১৭১৮৫৪২৩৯৪
২৭ অক্টোবর ২০৪০

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!